বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট সফলভাবে পালিত হয়েছে দাবি করে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে ধর্মঘট বাস্তবায়নে যারা ভূমিকা রেখেছেন, তাদের অবদান অনস্বীকার্য। কর্মসূচি সফল করতে শিক্ষার্থী ও জনগণের অংশগ্রহণের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এতে রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তারা যেন ‘বিবিধবহির্ভূত ও বেআইনি কর্মকাণ্ড’ থেকে বিরত থাকেন। একই সঙ্গে সরকারের আদেশ প্রত্যাখ্যান করে রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ১০ নভেম্বর একটি সূচনা মাত্র। শেখ হাসিনার প্রত্যাবর্তন পর্যন্ত তাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে।
