ড. ইউনূসের প্রতি জনঅসন্তোষ, আগুনের মুখে গ্রামীণ ব্যাংক

অবশ্যই পরুন

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নেত্রকোনাসহ কয়েকটি এলাকায় ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে আগুন দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব ঘটনা নিয়ে নানা আলোচনা ও রাজনৈতিক অভিযোগ ছড়িয়ে পড়ছে।

সাম্প্রতিক সময়ে নেত্রকোনার সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখার প্রবেশপথে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গত ১০ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। শাখাটির নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ব্যাংকের সাইনবোর্ডের একাংশ পুড়ে যায় এবং প্রবেশপথের গ্রিলে আগুনের চিহ্ন দেখা যায়।

এর আগে ১৪ অক্টোবর নেত্রকোনার মৌগাতি ইউনিয়নের চুঁচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুটি মোটরসাইকেল ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

রাজনৈতিক পরিস্থিতি ও ড. ইউনূসকে ঘিরে আলোচনা

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

তার দায়িত্ব পালনকালীন সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসা-বাণিজ্যের অনিশ্চয়তা এবং জননিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও অসন্তোষ প্রকাশ পেয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক প্রতিহিংসা, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর বিচার ও প্রতিকারের অভাব জনমনে ক্ষোভ তৈরি করেছে। কিছু মহল এসব ক্ষোভের সঙ্গে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনাকে সম্পর্কিত করে দেখছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ