চাঁদাবাজি ও সন্ত্রাসীদের মদদদাতা হয়ে ওঠার অভিযোগ, যুবদল নেতা নয়নকে ঘিরে নতুন বিতর্ক; রাজধানীতে দুই নেতাকর্মীকে মারধরের অভিযোগ!

অবশ্যই পরুন

যুবদল নেতা নয়নকে ঘিরে একের পর এক বিতর্কের সৃষ্টি হচ্ছে। চাঁদাবাজি, ব্যবসায়ীদের জিম্মি করাসহ বিভিন্ন অভিযোগে আলোচনায় থাকা এই নেতার বিরুদ্ধে এবার রাজধানীতে দুই আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে।

গতকাল রাজধানীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে রাস্তায় আটক করে মারধর এবং পরে পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগ উঠেছে যুবদল নেতা নয়নের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

প্রশ্ন উঠেছে, রাজনৈতিক পরিচয়ের প্রভাবেই কি কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ পাচ্ছেন? অপরাধের অভিযোগ থাকলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেখানে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে নিজ উদ্যোগে কাউকে আটক ও মারধরের অভিযোগ উঠলে তা স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয়।

ঘটনাটি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কি কোনো কোনো নেতা নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিকল্প ভাবতে শুরু করেছেন? নাকি এ ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো প্রেক্ষাপট?

রাজনৈতিক পরিচয় যা-ই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রত্যেকের জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ