লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, শিক্ষক আটক

অবশ্যই পরুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসায় ৯ বছর বয়সী আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে মাওলানা ইব্রাহিম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্তকে আটক করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ওই দিন বিকেল ৪টার দিকে উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসাটির আবাসিক বিভাগে থাকা শিশুটিকে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পালাক্রমে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীর মা জানান, ছেলেকে পবিত্র কোরআনের হাফেজ করার উদ্দেশ্যে মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন তিনি। এরই মধ্যে তাঁর ছেলে কোরআনের চার পারা হিফজ করেছে। তবে দুই ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর তিনি থানায় অভিযোগ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, অভিযোগের ভিত্তিতে মাওলানা ইব্রাহিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ