বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে জয়ের আনন্দের দিনটি দলটির জন্য ছিল আবেগঘনও। কারণ, এদিনই প্রয়াত সতীর্থ ডিয়েগো জোটার প্রথম মৃত্যুবার্ষিকী।
স্পেনের জামোরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় বড় ভাইয়ের সঙ্গে ২৮ বছর বয়সে প্রাণ হারিয়েছিলেন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ডিয়েগো জোতা। তার স্মৃতিকে সম্মান জানিয়ে ম্যাচ শেষে পুরো পর্তুগাল দল জোটার ২১ নম্বর জার্সি হাতে নিয়ে ছবি তোলে।
অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও জোটার জার্সি গায়ে জড়িয়ে সতীর্থকে স্মরণ করেন। আবেগাপ্লুত রোনালদো আকাশের দিকে তাকিয়ে প্রয়াত ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানান।
ম্যাচ শেষে রোনালদো বলেন, জোটার মৃত্যুবার্ষিকী নিয়ে ম্যাচের আগেই দলের মধ্যে আলোচনা হয়েছিল। তার ভাষায়, দিনটির কাকতালীয় ঘটনাগুলো সবাইকে আবেগাপ্লুত করেছে।
তিনি আরও বলেন, জোতা সবসময় তাদের হৃদয়ে আছেন এবং এই জয় তাকে উৎসর্গ করা হয়েছে। দলের বিশ্বাস, এভাবেই সতীর্থকে সবচেয়ে সুন্দর সম্মান জানানো সম্ভব।
টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে পর্তুগাল। পরে ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি থেকে সমতা ফেরান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গঞ্জালো রামোসের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পর্তুগাল এবং শেষ ষোলোর টিকিট অর্জন করে।
ন্যাশনিক্স/এলকে
