লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে সবাই মুক্ত, গ্রেপ্তারের খবর গুজব!

অবশ্যই পরুন

লন্ডনের রমফোর্ডে এনসিপি নেতা নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য এনসিপি, ছাত্রলীগ ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পুলিশ ডেকে পাঠায়।

জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট সব নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদ শেষে সবাই নিজ নিজ বাসায় ফিরে গেছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ