টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

অবশ্যই পরুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা বঙ্গবন্ধুর আদর্শ, রাজনৈতিক দর্শন ও দেশপ্রেমের চেতনাকে স্মরণ করেন।

এ সময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ