কুমারখালীতে টিসিবির চাল না পেয়ে ভোগান্তিতে ৩৭১ পরিবার

অবশ্যই পরুন

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় টিসিবির পণ্য বিতরণে চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা। ডিলারের সমন্বয়হীনতার কারণে অন্তত ৩৭১টি পরিবার নির্ধারিত চাল থেকে বঞ্চিত হয়েছে বলে জানা গেছে।

পৌরসভার টিসিবি কার্ডধারীরা অভিযোগ করেন, নির্ধারিত মূল্যে চাল, ডাল, চিনি, তেল ও সাবান পাওয়ার কথা থাকলেও অনেকেই চাল এবং কিছু অন্যান্য পণ্য পাননি। এতে একাধিকবার এসে ভাড়া ও সময় নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, কুমারখালী পৌরসভায় ১ হাজার ৪৮১ জন টিসিবি কার্ডধারী রয়েছেন। চারজন ডিলারের মাধ্যমে পণ্য বিতরণ করা হয়। তবে একজন ডিলারের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ হওয়ায় সময়মতো ওএমএসের চাল উত্তোলন করা সম্ভব হয়নি।

পণ্য বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, দায়িত্ব হঠাৎ পাওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করা যায়নি। এ কারণে চাল ও সাবান ছাড়া অন্যান্য পণ্য বিতরণ করতে হয়েছে।

ওএমএস ডিলার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, চাল উত্তোলনের জন্য তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়নি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় জানিয়েছে, সময়মতো ডিও না হওয়ায় ১ হাজার ৮৫৫ কেজি চাল বিতরণ করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ