আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে নামবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে, আর লিওনেল মেসি মনে করছেন তার দলের সামনে এবার এমন এক সুযোগ তৈরি হয়েছে, যা অন্য কোনো দলের নেই। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে এবং এই সুযোগকে কাজে লাগাতে পারলে আর্জেন্টিনা আবারও নিজেদের সেরাটা দেখাতে পারবে।
মেসির মতে, স্কালোনির অধীনে আর্জেন্টিনা এখন পূর্ণ শক্তির দল। তিনি জানান, দলের খেলোয়াড়দের ইচ্ছা, নিষ্ঠা এবং জয়ের মানসিকতাই এই দলের বড় শক্তি। অনুশীলন ও ম্যাচ—দুই জায়গায়ই সবাই নিজেদের সর্বোচ্চটি দিতে চান, যা দলকে আরও একত্রিত ও শক্তিশালী করেছে।
স্কালোনির নেতৃত্বেই দলের ইতিবাচক পরিবেশ গড়ে উঠেছে বলে মনে করেন মেসি। তিনি বলেন, নতুন খেলোয়াড়রা সহজে দলে মানিয়ে নিচ্ছেন, যা ভবিষ্যতের জন্য আর্জেন্টিনাকে আরও শক্ত ভিত্তি দিচ্ছে।
মেসির বিশ্বাস, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার ওপর এবার চাপ কম থাকবে, আর সেই মানসিক স্বস্তিই তাদের ভালো প্রস্তুতি নিতে সহায়তা করবে। তিনি মনে করেন, এই সময়টাকে কাজে লাগাতে পারলে আর্জেন্টিনার সামনে আবারও বড় সাফল্যের সম্ভাবনা তৈরি হবে।
ন্যাশনিক্স/এজে
