ফুটবল বিশ্বকাপের ড্র আজ রাতেই: কোথায়, কখন, কীভাবে দেখবেন

অবশ্যই পরুন

ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকেই শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক উত্তেজনা। টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনও ছয় মাস বাকি থাকলেও কোন দল কোন গ্রুপে পড়বে এই গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন হবে আজ শুক্রবার। স্থানীয় সময় দুপুর ১২টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান। বাংলাদেশসহ সারা বিশ্বের দর্শকেরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাশাপাশি উপস্থিত থাকবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।

এবার প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে বিশ্বকাপে, আর সেই অনুযায়ী দলগুলোকে চারটি পটে বিভক্ত করা হয়েছে। তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র রয়েছে পট ১ এ, সঙ্গে আছে শক্তিশালী আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, জার্মানি, পর্তুগালসহ অন্যান্য শীর্ষ দল। আয়োজক দেশগুলোর গ্রুপ আগেই নির্ধারিত মেক্সিকো গ্রুপ এ তে, কানাডা গ্রুপ বি তে এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ডি তে খেলবে। পট ২, পট ৩ ও পট ৪ এ রয়েছে বাকি দলগুলো, যেখানে আছে ক্রোয়েশিয়া, মরক্কো, জাপান, সৌদি আরব, কাতার, নরওয়ে, মিশর, ঘানাসহ বহু দেশ।

মোট ৪৮ দলের মধ্যে ৪২ দল ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি ছয় দল নির্ধারিত হবে আগামী মার্চে ইউরোপীয় ও আন্তঃমহাদেশীয় প্লে অফের মাধ্যমে। ফিফা জানিয়েছে, ড্র অনুষ্ঠানের পরদিনই প্রকাশ করা হবে বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ সূচি। নতুন ফরম্যাটে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফুটবলবিশ্ব, আর আজকের ড্র অনুষ্ঠানের পর থেকেই শুরু হবে সেই বৈশ্বিক উন্মাদনার নতুন অধ্যায়।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ