মোরসালিনের এক গোলেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অবশ্যই পরুন

শেখ মোরসালিন আগের ম্যাচে ইনজুরির কারণে বাইরে থাকলেও আজ ফিরেই ছড়ালেন আলো। ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেনের পাস পেয়ে দারুণ এক শটে জালের দেখা পান তিনি। সেই এক গোলই শেষ পর্যন্ত বাংলাদেশের ১–০ গোলের বিজয় নিশ্চিত করে।

শেষ বাঁশিতে মাঠে থাকা হাজারো দর্শকের মাঝে শুরু হয় উল্লাস। ২০০৩ সালের পর প্রথমবার ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।

পুরো ম্যাচে রক্ষণভাগে নেতৃত্ব দেন হামজা চৌধুরী। প্রথমার্ধে ভারতের এক নিশ্চিত সুযোগ তিনি মাথা দিয়ে ঠেকিয়ে দেন। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ তিনি ও তার সতীর্থরা ঠেকিয়ে রাখেন।

ভারত বল দখলে এগিয়ে থাকলেও গোল আদায় করতে পারেনি। কোচ খালিদ জামিল বদলি করে আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও তাতে ফল আসে না।

বাংলাদেশের কোচ ক্যাবরেরা দ্বিতীয়ার্ধে মোরসালিনের জায়গায় ইমনকে নামিয়ে গতি বাড়ান, তবে ব্যবধান আর বাড়ানো যায়নি।

র‌্যাঙ্কিংয়ে ভারত অনেক এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশই ছিল দৃঢ়। ভারত পুরো শক্তির দল নিয়ে নামতে না পারলেও ম্যাচজুড়ে লড়াই ছিল তীব্র। কয়েকবার উত্তেজনাও তৈরি হয়, দুদলের খেলোয়াড়েরাই হলুদ কার্ড দেখেন।

পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয়। এশিয়া কাপ খেলার সম্ভাবনা কমে গেলেও ভারতের বিপক্ষে এই জয় দলকে নতুন আত্মবিশ্বাস দেবে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ