দাবি না মানা হলে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

অবশ্যই পরুন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ঐক্যজোট ঘোষণা করেছে যে তাদের ছয় দফা দাবি বিশেষ করে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ ২২ নভেম্বর বিকেল ৫টার মধ্যে কার্যকর না হলে, তারা পরদিন শিক্ষা মন্ত্রণালয়ের দিকে ‘লংমার্চ’ কর্মসূচি পালন করবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এই আলটিমেটাম দেন।

নেতারা জানান, বহু বছর ধরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোতে কর্মরত শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না। টানা ৩৭ দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করার পরও তাদের দাবির বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত নেয়া হয়নি। সংগঠনের দাবি, শিক্ষা খাতে বিদ্যালয় ও মাদ্রাসা উভয়কেই সমান গুরুত্ব না দিলে এসডিজি–৪ অনুযায়ী মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

তাদের অভিযোগ, ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত জাতীয়করণ ও এমপিওভুক্তির বিষয়ে বহুবার প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। ২৫ আগস্ট প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা পাঠানো হয়। এরপর জানুয়ারি ও সেপ্টেম্বরে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক মাসের মধ্যে দাবি পূরণের কথা জানালেও কোনো অগ্রগতি দেখা যায়নি। নেতাদের ভাষ্য অনুযায়ী, অতীতের শাসনামলে নানা হয়রানি, অবহেলা এবং দুর্নীতির কারণে মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘ সময় মানবেতর জীবনযাপন করেছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ