দাবা বিশ্বকাপে বাংলাদেশের দাবাড়ুর চমক

অবশ্যই পরুন

দাবা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। ভারতের গোয়ায় শনিবার শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে তিনি নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারিকে রুখে দিয়েছেন ড্রতে।

সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে নীড় শুরু করেন রোসোলোমিও অ্যাটাক কৌশলে। মাঝের খেলায় কিছু ভুল হলেও এন্ডগেমে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেন তিনি। শেষ পর্যন্ত ৪২তম চালে গিয়ে ড্র মেনে নিতে বাধ্য হন নরওয়ের প্রতিপক্ষ।

অন্যদিকে, বাংলাদেশের আরেক দাবাড়ু ফাহাদ রহমান ইউক্রেনের অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টার ভাসিল ইভানচুকের বিপক্ষে হেরে যান। সাদা ঘুঁটির সুবিধা নিয়েও তিনি একাধিক ভুল করেন, যার সুযোগ নেন প্রতিপক্ষ।

আগামীকাল (রোববার) কালো ঘুঁটি নিয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবেন নীড় ও ফাহাদ। জয় পেলে নীড় পৌঁছে যাবেন দ্বিতীয় রাউন্ডে যেখানে এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি দাবাড়ু হিসেবে জায়গা পেয়েছিলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এবার কি নতুন ইতিহাস গড়বেন নীড়? সময়ই দেবে সেই উত্তর।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ