নকআউটের আগে বড় ধাক্কা ব্রাজিলের, ইনজুরিতে লুকাস পাকেতা

অবশ্যই পরুন

জাপানের বিপক্ষে নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলেও স্বস্তির মধ্যে দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। ম্যাচ চলাকালে চোট পেয়েছেন দলের মিডফিল্ডার লুকাস পাকেতা।

ম্যাচ শেষে করা পরীক্ষায় পাকেতার বাঁ ঊরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন এবং যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর চেষ্টা করা হবে।

চোটের মাত্রা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকেতাকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

এ কারণে আগামী রোববার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে তার খেলা প্রায় নিশ্চিতভাবেই হচ্ছে না। তবে ব্রাজিল দল থেকে তাকে বাদ দেওয়া হবে না বলেও স্থানীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

পাকেতার আগে চোটের কারণে দলের বাইরে রয়েছেন রাফিনিয়া। এছাড়া বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির কারণে রদ্রিগো, এস্তেভাও এবং এদের মিলিতাওকে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ নকআউট পর্বের আগে একের পর এক চোট ব্রাজিল শিবিরে নতুন দুশ্চিন্তা তৈরি করেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ