শরীয়তপুরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে উত্তেজনা, ধাওয়ার মুখে এলাকা ছাড়লেন বিএনপির এমপি আসলাম

অবশ্যই পরুন

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্মসূচি পালন করতে মাঠে নামেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের উত্তেজনা ও ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম রাত থেকেই বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যদের নিয়ে এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর সঙ্গে অস্ত্রধারী ব্যক্তিদেরও অবস্থান করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে হাজারো নেতাকর্মী মাঠে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ার মুখে বিএনপির সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম ও তাঁর সঙ্গে থাকা লোকজনকে ঘটনাস্থল ছেড়ে চলে যেতে হয় বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ