মীরসরাইয়ে যুবলীগ নেতা রিফাতের বাড়িতে বিএনপির সন্ত্রাসীদের হামলা, আহত স্ত্রী!

অবশ্যই পরুন

চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় যুবলীগ নেতা রিফাতের বাড়িতে রাত ১০টার দিকে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ সময় তাঁর স্ত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

রিফাত মীরসরাই পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং মীরসরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর আপন ছোট ভাই সিফাত মীরসরাই কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি।

রিফাতের অভিযোগ, রাত ১০টার দিকে বিএনপির সন্ত্রাসীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তাঁর স্ত্রীর মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রিফাত তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি লেখেন, তাঁদের পরিবারের ওপর হামলা হয়েছে এবং তাঁর স্ত্রী আহত হয়েছেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, ঘটনার কারণ এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ