শুভেন্দু অধিকারী ও মানিক সাহার জন্য ১১০০ কেজি আম পাঠাল বিএনপি সরকার

অবশ্যই পরুন

শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাসহ দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য মোট ১ হাজার ১০০ কেজি আম পাঠানো হয়েছে।

মঙ্গলবার যশোরের বেনাপোল স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের চালান ভারতের কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এই উপহারে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম রয়েছে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের জন্য ১০০টি কার্টনে মোট ৫০০ কেজি এবং আগরতলার সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।

দুই মুখ্যমন্ত্রীর জন্য পৃথকভাবে ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট আম পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ