‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম ইকবাল

অবশ্যই পরুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সমালোচনা ও আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম ইকবাল। বিশেষ করে অ্যাডহক কমিটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত বিভিন্ন মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

রোববার বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তামিম। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন, সেটি তাদের ব্যক্তিগত মতামত।

তিনি বলেন, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না ভবিষ্যতে।’

নবনির্বাচিত সভাপতি আরও বলেন, তিনি এবং বোর্ডের সদস্যরা সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। কাজের ক্ষেত্রে ভুল হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ভুল হলে তা দ্রুত সংশোধনের চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তামিম জানান, বিসিবির উন্নয়ন নিয়ে তার কিছু পরিকল্পনা রয়েছে। অ্যাডহক কমিটির সময় থেকেই কয়েকটি কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেগুলো ধীরে ধীরে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্তগুলো ধাপে ধাপে গণমাধ্যম এবং ক্রিকেটসংশ্লিষ্ট সবার সামনে তুলে ধরা হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ