বিসিবি পরিচালক নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী তামিম ইকবালের

অবশ্যই পরুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

রোববার মিরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল।

ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট প্রদান করা হয়। এ ক্যাটাগরি থেকে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট।

নির্বাচনে জয়ী অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

অন্যদিকে বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ নির্বাচিত হতে পারেননি।

ক্রিকেট মাঠে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার পর এবার প্রশাসনিক দায়িত্বেও গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিলেন তামিম ইকবাল।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ