ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় রাত ১১টায় সেরেভালে শহরের সান মারিনো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। প্রধান কোচ থমাস ডুলির অধীনে প্রথমে ঢাকায় অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরে দলটি সান মারিনোতে গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করে।
দলের সঙ্গে শুরু থেকেই অনুশীলনে ছিলেন শোমিত শোম। অন্যদিকে হামজা চৌধুরীও দলের সঙ্গে কয়েকটি অনুশীলন সেশনে অংশ নিয়েছেন।
ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া দলের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। একইসঙ্গে কোচ থমাস ডুলিও দলের প্রস্তুতি ও পারফরম্যান্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রীতি ম্যাচ হলেও ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ দল।
ন্যাশনিক্স/এলকে
