চট্টগ্রামের ফটিকছড়িতে ছাত্রলীগের নেতাকর্মীদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন একটি বিশ্রামাগারে এ সভা অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। দীর্ঘ সময় ধরে চলা সভার ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয়দের দাবি, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে প্রতিষ্ঠিত একটি বিশ্রামাগারে এ আয়োজন করা হয়।
ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহরিয়ার সাজু বলেন, প্রকাশ্যে এ ধরনের সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি উদ্বেগজনক।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান জানান, বিষয়টি জানার পর পুলিশ রাতে অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
