বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অবশ্যই পরুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৪ মার্চ আসিফ আকবরের অনুরোধে একটি আর্থিক লেনদেন সম্পন্ন হয়। ওই সময় ডা. কাজী মাজহারুল ইসলাম ও ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে তাকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়। এর একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ব্যাংক হিসাবে এবং বাকি অর্থ নগদে প্রদান করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, ওই অর্থের মধ্যে আসিফ আকবর মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা দীর্ঘদিনেও পরিশোধ করা হয়নি। টাকা ফেরত চাইলে তিনি সময়ক্ষেপণ করছেন বলেও জিডিতে উল্লেখ রয়েছে।

পাওনা অর্থ ফেরত না পাওয়ায় নিরাপত্তাজনিত শঙ্কা থেকে আইনি পদক্ষেপ হিসেবে জিডি করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী। রমনা মডেল থানায় দায়ের করা এ জিডির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের।

এদিকে বিসিবির একজন পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ ক্রীড়াঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, আসিফ আকবর বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ