ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিভিন্ন বিকল্প উৎস বিবেচনায় রাখছে, যার মধ্যে ভারত থেকে আমদানির বিষয়টি রয়েছে। চলমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও জানান, ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যায়নি। তবে দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত আনার বিষয়েও দেশটির হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট মিশনগুলো সার্বক্ষণিক কাজ করছে। ইরানে থাকা দুই হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন এবং কেউ ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

এছাড়া ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ