জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি

অবশ্যই পরুন

বাংলাদেশে জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এই মূল্য ঘোষণা করা হয়। এক ধাক্কায় জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।

মূল্য বৃদ্ধির আগে বিইআরসি জরুরি বৈঠক করে, যেখানে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন নির্ধারিত দাম ২৪ মার্চ মধ্যরাত থেকে কার্যকর হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ