খামেনির পর কে? ইরানের নেতৃত্বে শুরু নতুন অধ্যায়

অবশ্যই পরুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন এমন দাবি ঘিরে দেশটির পরবর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ইরানের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী, সর্বোচ্চ নেতা পদ শূন্য হলে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী পরিষদ দায়িত্ব পালন করে। ইরানি গণমাধ্যমের তথ্যমতে, এই অন্তর্বর্তী পরিষদে থাকবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেম প্রতিনিধি।

এই অস্থায়ী পরিষদ রাষ্ট্রের প্রশাসনিক ও সাংবিধানিক দায়িত্ব পালন করবে, যাতে শাসনব্যবস্থায় কোনো শূন্যতা সৃষ্টি না হয়। একই সময়ে, বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিশ্লেষকদের মতে, সংবিধান নির্ধারিত এই কাঠামো ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের মাধ্যমে দেশটির ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ