যুক্তরাজ্যে হামলা ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগে এনসিপির ৭ নেতাকর্মী গ্রেপ্তারের গুঞ্জন

অবশ্যই পরুন

নারীকে লাঞ্ছিত করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্থানীয় মেট্রোপলিটন পুলিশ (মেট পুলিশ)।

যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি গোলাম হাসান চৌধুরী সাজন এবং বিশ্বস্ত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সূত্রের দাবি, হামলা ও নারীকে লাঞ্ছিত করার অভিযোগের ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত তথ্য এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত প্রকাশ করা হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ