লন্ডনে এনসিপি ও বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ, গতকাল গ্রেপ্তার এনসিপি নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ

অবশ্যই পরুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের তদন্তের পর এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্যে দলটির নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে গতকাল গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

তথ্যসূত্রের দাবি, গ্রেপ্তারের পর আজ তাঁকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ (নুরুল হুদা জুনায়েদ নামেও পরিচিত) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে তাঁর গ্রেপ্তার ও জামিনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ