আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে

অবশ্যই পরুন

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহের ছবি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দেখানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, রাজধানী তেহরানে তার প্রাসাদ কমপাউন্ডে হামলার পর তিনি নিহত হয়েছেন এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। নিউইয়র্ক টাইমস একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে, যেখানে সংশ্লিষ্ট স্থাপনাকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে বলে দাবি করা হয়।


তবে ইরান এ তথ্য সরাসরি অস্বীকার করেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, এটি শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন গণমাধ্যমকে জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম লিডার খামেনি উভয়েই সুস্থ আছেন এবং সরকার স্বাভাবিকভাবে কার্যক্রম চালাচ্ছে।


অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের কাছে আসা তথ্য খামেনির মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। পরবর্তীতে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া মন্তব্যে এক ইসরায়েলি কর্মকর্তা একই দাবি পুনর্ব্যক্ত করেন।


খামেনির মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী এসব তথ্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়েছে। স্বাধীনভাবে কোনো পক্ষের দাবি এখনো নিশ্চিত করা যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ