নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল ভিডিও

অবশ্যই পরুন

নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন জ্বলে ওঠার পরপরই তাকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদরাসা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে ভবানীগঞ্জ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখতে পেয়ে তাঁরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে আগে অবগত ছিলেন না। কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পেরেছেন। কী ঘটেছে এবং কারা জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ