তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, সাইরেনে কাঁপছে ইসরায়েল

অবশ্যই পরুন

ইসরায়েলের তেল আবিবে রোববার ভোর থেকে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সকাল ৬টার কিছু পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্কসংকেত বেজে ওঠে।

এর কিছুক্ষণ পর তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরানের দিক থেকে আসা সম্ভাব্য হামলা প্রতিহত করার চেষ্টা করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলেভ জানিয়েছে, আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে। দেশজুড়ে যেকোনো সময় সতর্কসংকেত বেজে উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের দাবি। কাতারের রাজধানী দোহার বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের কথা জানিয়েছেন।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের হামলায় সেখানে আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সীমিত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ