বিশ্বকাপের মাঝেই বাবাকে হারালেন রিঙ্কু সিং

অবশ্যই পরুন

দেশের হয়ে আইসিসি ম্যান টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে থাকা অবস্থায় ব্যক্তিগত জীবনে বড় আঘাত পেলেন ভারতের ব্যাটসম্যান Rinku Singh। বিশ্বকাপ চলাকালীন সময়েই তার বাবা খানচাঁড় সিং মারা গেছেন।

যকৃতের ক্যান্সারে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভারতের সাবেক ক্রিকেটার হারভজন সিং সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

খানচাঁড় সিং দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বিশ্বকাপে দলের সঙ্গে থাকা রিঙ্কু বাবার শারীরিক অবস্থার অবনতি হলে সাময়িক ছুটি নিয়ে তার পাশে যান। পরে জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগ দেন। ওই ম্যাচে একাদশে না থাকলেও ডাগআউটে ছিলেন এবং বদলি ফিল্ডার হিসেবেও মাঠে নামেন।

উত্তর প্রদেশের আলিগড়ের সাধারণ পরিবার থেকে উঠে আসা রিঙ্কুর ক্রিকেটার হয়ে ওঠার পেছনে তার বাবার অবদান ছিল বড়। সংসারের অভাব-অনটনের মধ্যেও ছেলে যেন ক্রিকেট চালিয়ে যেতে পারে, সে জন্য নিরলস পরিশ্রম করেছেন তিনি। আইপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়ার পর রিঙ্কুর সাফল্য দেখলেও খুব বেশি সময় তা উপভোগ করার সুযোগ পাননি বাবা।

ভারতের সামনে এখন গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে শোকাহত রিঙ্কু পরবর্তী ম্যাচে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ