ইফতারের পর ধূমপান: বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অবশ্যই পরুন

দিনভর রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই ধূমপান করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এ অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। যদিও যেকোনো সময় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইফতারের পর খালি পেটে ধূমপান করলে এর বিরূপ প্রভাব আরও তীব্র হতে পারে। প্রত্যক্ষ বা পরোক্ষ উভয়ভাবেই ধূমপানের ক্ষতি শরীরে পড়ে।

ইফতারের পর ধূমপান করলে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। ধূমপান পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ বাড়ায়, ফলে গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহের ঝুঁকি বৃদ্ধি পায়। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ ধূমপান করলে এ সমস্যা আরও প্রকট হতে পারে।

এ ছাড়া ধূমপান ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিলতার আশঙ্কা বাড়ায়। হৃদরোগ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যেতে পারে। বিশেষ করে সারাদিন রোজা রাখার পর শরীর কিছুটা দুর্বল থাকে, সে সময় ধূমপান করলে ক্ষতির মাত্রা বাড়ে।

চিকিৎসকরা মনে করেন, রমজান মাস ধূমপান ছাড়ার জন্য একটি উপযুক্ত সময় হতে পারে। দীর্ঘ সময় ধূমপান থেকে বিরত থাকার অভ্যাস এ আসক্তি কাটাতে সহায়ক হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ও কাউন্সেলিং গ্রহণ করে স্থায়ীভাবে ধূমপান ত্যাগের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ