বিচ্ছেদের পর কথা বলতেও শ্বাসকষ্ট অনুভব করতেন সামান্থা

অবশ্যই পরুন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জীবনের এক কঠিন অধ্যায় পেরিয়ে আবারও ভালোবাসায় আস্থা খুঁজে পেয়েছেন। ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বত্তূরে ঘরোয়া আয়োজনে পরিচালক রাজ নিদিমোরু-কে বিয়ে করেন তিনি।

এর আগে অভিনেতা নাগা চৈতন্য-র সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামান্থা জানিয়েছিলেন, হয়তো আর কখনো কাউকে ভালোবাসতে পারবেন না। বিচ্ছেদের সময় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং নিজেকে গুটিয়ে নেন সবার কাছ থেকে। কাউকে বিশ্বাস করাও তখন তাঁর জন্য কঠিন হয়ে উঠেছিল।

তবে ভালোবাসার প্রতি বিশ্বাস পুরোপুরি হারাননি সামান্থা। সেই বিশ্বাসই তাঁকে ধীরে ধীরে নতুন সম্পর্কে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। কঠিন সময়ে রাজ নিদিমোরুই তাঁর পাশে দাঁড়ান। বন্ধুত্ব ও সমর্থনের মাধ্যমে তিনি সামান্থাকে মানসিকভাবে শক্ত হতে সহায়তা করেন।

বর্তমানে রাজের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু দাম্পত্যে সীমাবদ্ধ নয়, বরং গভীর বন্ধুত্বেও গড়ে উঠেছে। বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে শরীরচর্চা, খেলাধুলা কিংবা দৈনন্দিন মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। সামান্থার ভাষ্য, এটি নতুন বিয়ের উচ্ছ্বাস নয়; বরং তাঁদের স্বাভাবিক জীবনযাপনের অংশ।

অভিনেত্রী জানান, বিচ্ছেদের সময় তিনি এতটাই অস্থির ছিলেন যে কথা বলতে গেলেও শ্বাসকষ্ট অনুভব করতেন। এখন তিনি অনেকটাই সুস্থ ও মানসিকভাবে স্থিতিশীল। সম্প্রতি এক বন্ধুর মন্তব্য তাঁকে নিজের পরিবর্তন নতুন করে উপলব্ধি করিয়েছে। বন্ধুটি বলেন, “অনেক দিন পর তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে, তুমি আর অভিনয় করছ না।”

নতুন জীবনের এই অধ্যায়ে সামান্থা এখন আরও আত্মবিশ্বাসী, স্বস্তিতে এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ