প্রেমিকার কারণেই ‘ধরা খেলেন’ বিশ্বের কুখ্যাত মাদক সম্রাট, দেশজুড়ে চলছে তাণ্ডব

অবশ্যই পরুন

‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নামে পরিচিত নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে এল মেনচো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর মেক্সিকোজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তার মৃত্যুর পর দেশটির ৩২টি রাজ্যের মধ্যে অন্তত ২০টিতে অস্থিরতা শুরু হয়। এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিশেষ বাহিনীর অভিযানে আটক হওয়ার পর আহত অবস্থায় রাজধানীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো তাকে ধরতে অভিযান চালাচ্ছিল। তার বিরুদ্ধে উভয় দেশে মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধে একাধিক পরোয়ানা ছিল। যুক্তরাষ্ট্র তার মাথার দাম ১৫ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্দো ত্রেভিলা জানান, গোয়েন্দা নজরদারির মাধ্যমে এল মেনচোর ঘনিষ্ঠদের একজনকে শনাক্ত করে অভিযান চালানো হয়। জালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ড যৌথভাবে অভিযান শুরু করে। সীমান্তবর্তী এলাকাগুলোতেও অতিরিক্ত বাহিনী ও হেলিকপ্টার মোতায়েন ছিল।

অভিযানের সময় তিনি দেহরক্ষীদের নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হলেও গুরুতর আহত অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার নেতৃত্বাধীন Jalisco New Generation Cartel (সিজেজিএন) মেক্সিকোর অন্যতম প্রভাবশালী অপরাধী চক্র হিসেবে পরিচিত। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সংগঠনের সদস্যরা বিভিন্ন শহরে সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটায়। বেশ কয়েকটি এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

এল মেনচোর মৃত্যু দেশটির নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ