বাংলাদেশের পাশে থাকলেও বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

অবশ্যই পরুন

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেও টুর্নামেন্ট বয়কটের পথে যাচ্ছে না পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশ ইস্যুতে সহমত থাকলেও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত।

পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না এমন গুঞ্জনের কোনো ভিত্তি নেই। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে আগেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। ফলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই।

এর আগে কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বাংলাদেশ ইস্যুতে আইসিসি সন্তোষজনক সমাধান না দিলে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। এমনকি প্রস্তুতি কার্যক্রম স্থগিত রাখার কথাও বলা হয়। তবে এসব তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছে পিসিবি।

পিসিবির এক কর্মকর্তা জানান, এই ধরনের খবর চলমান সংকটকে আরও জটিল করে তুলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান পরিষ্কার বিশ্বকাপ বয়কট করার কোনো সিদ্ধান্ত তাদের নেই।

উল্লেখ্য, নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে বিসিবি একাধিকবার আইসিসির সঙ্গে আলোচনা করলেও এখনো চূড়ান্ত সমাধান আসেনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ