শেষ ওভারের নাটকীয়তায় আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

অবশ্যই পরুন

এক জয় পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে নামলে একপর্যায়ে ম্যাচটা ছিল সম্পূর্ণ বাংলাদেশের নিয়ন্ত্রণে। কিন্তু মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লিটন দাসের দল, দেখা দেয় হারের শঙ্কা। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের দায়িত্বশীল ব্যাটিং সেই চাপ সামলে দলকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়। শেষ ওভারের আগে ম্যাচ গড়ায় সমীকরণে, তবে ৪ উইকেট ও দুই বল হাতে রেখে জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা, সিরিজেও ফিরিয়ে আনে ১–১ সমতা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড তোলে ৬ উইকেটে ১৭০ রান। ম্যাচের শুরুতেই ঘটে ফ্লাডলাইট বিভ্রাট, প্রায় ১২ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা শুরু হলে আইরিশদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান ওঠে। স্টার্লিংয়ের ১৪ বলে ২৯ রানের ইনিংস থামান তানজিম হাসান সাকিব। এরপর শেখ মেহেদি ফেরান দুই টেক্টরকে টিম টেক্টর ২৫ বলে ৩৮ এবং হ্যারি টেক্টর ১১ বলে ১১ করে ফিরেন। কালিটজও আউট হন মেহেদির শিকার হয়ে। শেষদিকে লরকান টাকার (৩১ বলে ৪১*) ও ডকরেল (১৮) কিছুটা প্রতিরোধ গড়লেও সাইফউদ্দিন ডকরেলকে আউট করে আয়ারল্যান্ডকে ১৭০ রানে থামান। মেহেদি ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

জবাবে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ ইমন ও লিটন দাস। পাওয়ার প্লেতে ৬৬ রান তুললেও তানজিদ তামিম রানআউট হন মাত্র ৭ রানে। ২৮ বলে ৪৩ করা ইমনও আউট হলে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। লিটন দাস ফিফটি তুলে নিয়ে খেলেন ৩৭ বলে ৫৭ রানের অধিনায়কোচিত ইনিংস। কিন্তু তাকে ফেরার পরপরই আউট হন সাইফ হাসান, হৃদয় ও সোহান—এক ঝটকায় ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

ঐ অবস্থায় সাইফউদ্দিন ও শেখ মেহেদি মিলে ম্যাচে ফেরান বাংলাদেশকে। সাইফউদ্দিন ৭ বলে ১৭ রানে অপরাজিত থেকে জয়ের পথ দেখান, আর মেহেদির ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ এক ছক্কা। তাঁদের শান্ত ও নির্ভুল ব্যাটিংয়ে ১৯.৪ ওভারে ১৭৪ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে টাইগাররা। সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ম্যাচে

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ