মাগুরায় চাঁদা না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

অবশ্যই পরুন

মাগুরা সদর উপজেলার রাওতাড়া গ্রামে চাঁদা না দেওয়ার কারণে রিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। রিমা সৌদি প্রবাসী মো. আরিফ হোসেনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই গ্রামের নকে শিকদার, ফারুক শিকদার, মিঠুন শিকদার ও হবিবর শিকদার তাদের বাড়ি দখলের চেষ্টা করে আসছিল। বাড়ি দখলে ব্যর্থ হয়ে তারা রিমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ।

রিমা জানান, চাঁদা দিতে রাজি না হওয়ায় সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপানোর ফলে তার ডান হাতের মধ্যমা আঙুলের মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ