মেসির হ্যাট্রিক এসিস্টে ফাইনালে ইন্টার মায়ামি

অবশ্যই পরুন

নিউ ইয়র্ক সিটি এফসিকে সামনে পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এর আগে অন্য সেমি-ফাইনালে এনওয়াইসিএফসি ১–০ ব্যবধানে হারিয়েছিল ফিলাডেলফিয়া ইউনিয়নকে।

বাংলাদেশ সময় সোমবার সকালে সিনসিনাটির মাঠে ম্যাচের ১৯তম মিনিটেই ব্যবধান গড়ে দেন মেসি। বাম দিকের সিলভেতিকে পাস দেওয়ার পর নিজেই ভিতরে ঢুকে ফেরত বল পান। দারুণ হেডে জালের দেখা পেয়ে দলকে প্রথম আনন্দ দেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

৫৭তম মিনিটে আবারও মেসির নিখুঁত পাসের ফায়দা তোলেন সিলভেতি স্কোরলাইন তখন ২–০। এরপর শুরু হয় আইয়েন্দের শো। মেসির দুইটি থ্রু-পাস থেকে পরপর দু’টি গোল করে ম্যাচের ব্যবধান আরও বাড়িয়ে দেন ২৬ বছর বয়সী তারকা।

শেষ দিকে আরও একটি সুযোগ সৃষ্টি করেছিলেন মেসি। তার তৈরি নিখুঁত বল থেকে রদ্রিগো দে পল গোলের সামনে দাঁড়িয়ে সুযোগ নষ্ট করায় ব্যবধান আর বাড়েনি।

নিয়মিত মৌসুমে ২৯ গোল ও ১৯ সহায়তা করা মেসি পরপর দ্বিতীয়বারের মতো ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ জয়ের একেবারে দোরগোড়ায়। প্লে-অফেও একই ধারাবাহিকতা এখন পর্যন্ত ছয় গোল ও ছয় অ্যাসিস্ট দিয়ে দলকে তুলে এনেছেন শিরোপার একদম কাছাকাছি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ