১১ মাস পর টেস্টে ফিরলেন কেন উইলিয়ামসন

অবশ্যই পরুন

দীর্ঘ বিরতির পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পর প্রায় ১১ মাস মাঠের বাইরে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারও টেস্ট দলে ফিরেছেন কিউইদের সর্বোচ্চ রানসংগ্রাহক এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেখানে জায়গা ফিরেছে ব্লেয়ার টিকনারেরও, ২০২৩ সালের পর প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তিনি। প্রায় আড়াই বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরছেন এই ডানহাতি পেসার।

তবে এখনো দলে ফিরেননি কাইল জেমিসন। পিঠের চোট পুরোপুরি কাটিয়ে ওঠেননি বলে তাকে ধীরে ধীরে প্রস্তুত করার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে আছেন জ্যাকব ডাফি ও জ্যাক ফোকসও। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে নয় উইকেট তুলে নেওয়া ফোকস নিজের জায়গা ধরে রেখেছেন।

ওয়ানডে সিরিজে চোট পাওয়া ড্যারিল মিচেল কুঁচকির ইনজুরি থেকে সেরে টেস্ট দলে ফিরেছেন। বর্তমানে তিনি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে ১৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন উইলিয়ামসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সিরিজেও ছিলেন না তিনি। তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে কোচ রব ওয়াল্টার বলেন,

“কেনের দক্ষতা ও নেতৃত্ব টেস্ট দলের জন্য অমূল্য সম্পদ। তার ফেরা আমাদের জন্য বিশাল ইতিবাচক বিষয়।”

ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে দুই ম্যাচে আট উইকেট নিয়ে নজর কেড়েছেন টিকনার। সেই পারফরম্যান্সই তাকে আবার টেস্ট স্কোয়াডে ফিরতে সাহায্য করেছে।

আগামী ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ টেস্ট স্কোয়াড

টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস,ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল সেন্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ