বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় বেশ কিছু পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে কেবিনে রাখা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
গত ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে একদিন ভর্তি থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
ন্যাশনিক্স/এজে
