মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও এর প্রভাব পৌঁছে যায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে প্রায় ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, আন্দামান সাগরের নিচে। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ভূমিকম্পটি অল্প সময় স্থায়ী হলেও আশপাশের উপকূলীয় অঞ্চলে দুলুনি স্পষ্টভাবে টের পাওয়া যায়। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে…
