অস্ত্র-গুলি, ইয়াবাসহ গ্রেফতার আবু সাঈদ

অবশ্যই পরুন

চট্টগ্রামের রাউজান সুলতানপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী আবু সাইদ রিপন (৩৭)–কে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশের একটি চৌকস দল। গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে পরিচালিত ওই অভিযানে পুলিশের হাতে রিপনের কাছ থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১টি এলজি, ৪ রাউন্ড কার্তুজ এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে, ২০ নভেম্বর রাতে রিপনের বাড়িতে আরও একটি অভিযান চালায় পুলিশ। সে সময় তার বাড়ি থেকে ১টি এলজি, ২ রাউন্ড কার্তুজ এবং ২টি তলোয়ার জব্দ করা হয়।

পুলিশ জানায়, আবু সাইদ রিপনের বিরুদ্ধে মাদক, ডাকাতি, অস্ত্র ও হত্যা সহ মোট ১৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী এই আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে সন্ত্রাস দমনে বড় সাফল্য এসেছে বলে জানিয়েছে থানা পুলিশ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ