সিরিজের প্রথম দুই ম্যাচ হারায় ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তাই চট্টগ্রামে তৃতীয় ও শেষ ম্যাচটি এখন টাইগারদের জন্য মান রক্ষার লড়াই। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আজকের ম্যাচে নিজেদের বেঞ্চ শক্তি পরখ করার সুযোগ নিতে পারে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের লক্ষ্য আজ সিরিজে সম্মান রক্ষা, আর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্য নতুনদের পরীক্ষা ও জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। দুদলই জয়ের জন্য মুখিয়ে, তাই ম্যাচটি হবে উত্তেজনায় ভরা এক লড়াই।
বিস্তারিত আসছে..
ন্যাশনিক্স/এপি
