গ্রেপ্তার, হামলা ও নির্যাতনের মধ্যেও থেমে নেই আওয়ামী লীগের প্রতিরোধ

অবশ্যই পরুন

দেশে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান প্রায় ২০০ জন সংসদ সদস্য কারাবন্দি, আর গ্রেপ্তার হয়েছেন লক্ষাধিক নেতাকর্মী। প্রতিদিনই নতুন করে শত শত নেতাকর্মীকে আটক করা হচ্ছে, তবুও দলের ঝটিকা মিছিল ও প্রতিবাদ কর্মসূচি থামানো যাচ্ছে না।

সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করলেও, দেশে এবং প্রবাসে দলীয় নেতাকর্মীরা নিয়মিত সভা-মিছিল করছেন। বিশেষ করে বিদেশে প্রধান উপদেষ্টার সফর চলাকালে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অব্যাহত রয়েছে তাদের প্রতিরোধের আহ্বান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে একটি গভীর শিকড়যুক্ত সংগঠন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্রগঠনের প্রতিটি ধাপে তাদের ভূমিকা জনগণের মনে স্থায়ী প্রভাব ফেলেছে। তাদের ধারণা, দেশের অন্তত ৪০-৪৫ শতাংশ জনগণ এখনো দলটির সমর্থক।

বিশ্লেষকদের মতে, নির্বাহী আদেশে দলটির রাজনীতি সীমিত রাখা সম্ভব হলেও জনগণের সমর্থন হারানো কঠিন। সাম্প্রতিক সময়ে হামলা, মামলা, নির্যাতন ও গ্রেপ্তারের পরও নেতাকর্মীরা মাঠে থেকে সংগঠন ধরে রেখেছেন, যা সরকারের জন্য রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ