কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নতুন কোচ হচ্ছেন অভিষেক নায়ার

অবশ্যই পরুন

চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন প্রধান কোচের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আলোচনায় ছিল সাবেক অধিনায়ক ইয়ন মরগানসহ আরও কয়েকজনের নাম। তবে শেষ পর্যন্ত নিজেদেরই পুরনো মুখ অভিষেক নায়ারকেই দায়িত্ব দিতে চলেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি দলটি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি কেকেআর কর্তৃপক্ষ নায়ারকে আনুষ্ঠানিকভাবে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি বহু বছর ধরে দলের সঙ্গে যুক্ত আছেন এবং গৌতম গম্ভীরের মেন্টর থাকা সময়েও সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালে কেকেআরের আইপিএল শিরোপা জয়ের সময়ও দলের অংশ ছিলেন তিনি।

নায়ার পরবর্তীতে ভারতীয় জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তাই নাইটদের ড্রেসিংরুমের পরিবেশ ও খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কে তিনি ভীষণ ভালো জানেন। রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো ক্রিকেটারদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের গড়ে তোলায় তার ভূমিকা কেকেআর ব্যবস্থাপনার কাছে বড় একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক দিনের মধ্যেই অভিষেক নায়ারের নাম কেকেআরের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সম্প্রতি তিনি মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিঙ্কু সিং এবং হর্ষিত রানার মতো ক্রিকেটারদের ব্যাটিং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নায়ার যা তাকে এই নতুন দায়িত্বের জন্য আদর্শ পছন্দে পরিণত করেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ