৯ পুলিশ সুপার সহ ১১ কর্মকর্তাকে বদলি

অবশ্যই পরুন

দেশজুড়ে পুলিশ প্রশাসনে বড় পরিসরে রদবদল করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

নতুন আদেশ অনুযায়ী পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন এসবির এম এম হাসানুল জাহীদ, যিনি এখন রাজশাহীর সারদায় যোগ দেবেন; পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে; টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়া সিআইডিতে; গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধান রংপুর পিটিসিতে; ডিএমপির মো. শফিকুল ইসলাম পুলিশ সদর দপ্তরে; পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবাল সিআইডিতে; পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেন গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে; এপিবিএনের উক্য সিং পিবিআইতে এবং মিশন থেকে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইন পুলিশ সদর দপ্তরে বদলি হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তা রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলির পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।

চলতি মাসে এটি পুলিশ প্রশাসনে অন্যতম গুরুত্বপূর্ণ পদায়ন হিসেবে বিবেচিত হচ্ছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ