সিলেট নগরীর জালালাবাদ এলাকায় সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাগর আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাত ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা নাবিন রেজা এবং তার অনুসারীদের বিরুদ্ধে। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, রাতে সাগর আহমেদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয় এবং অপহরণের চেষ্টা করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নাবিন রেজার অনুসারী হিসেবে মামুন, মেহেদি, আশফাক, ফারহান,মিছবাহ ও মিজানের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহলের ব্যক্তিরা। তারা এ ধরনের নৃশংস ও অমানবিক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রতিবাদকারীরা বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা অবিলম্বে অভিযুক্ত নাবিন রেজা, মামুন, মেহেদি, আশফাক, ফারহান, রবিন, মিছবাহ ও মিজানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
