রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব যান চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার রাজধানীর একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ রাখা হবে। তবে যানজট ও চলাচলের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব যান চলাচলের অনুমতি থাকবে না।
এ সময় নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেককে আরও নান্দনিক করে তোলার উদ্যোগ নেওয়া হবে। লেকের পানির নিচে জমে থাকা ময়লা অপসারণের পাশাপাশি পানির স্বচ্ছতা ফিরিয়ে আনার কাজ করা হবে।
ন্যাশনিক্স/এলকে
