লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর পুলিশের অভিযান, আটক এনসিপির তিন নেতাকর্মী!

অবশ্যই পরুন

যুক্তরাজ্যে এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি সংবাদ অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় এনসিপির তিনজন নেতাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরে তাঁরা বেইলে (Bail) মুক্তি পেয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংঘর্ষের ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে এনসিপির তিনজন নেতাকর্মীকে আটক করা হয়। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বেইলে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের নাম, পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, পুলিশের তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজন এনসিপি নেতাকর্মীর বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করেছে। এমনকি কয়েকজন নেতাকর্মীকে ফোন করে পুলিশের কাছে হাজির হতে এবং আত্মসমর্পণ করতে বলা হয়েছে বলেও জানা গেছে।

অন্যদিকে, ঘটনার পর এনসিপির নেতাকর্মীদের মধ্যে সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট নেতাকর্মীদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট ও বিভিন্ন তথ্য মুছে ফেলা হয়েছে বলে সূত্রের দাবি। পাশাপাশি কয়েকজন নেতাকর্মী তাঁদের ব্যক্তিগত ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ করে রেখেছেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। পুলিশের তদন্তে নতুন কী তথ্য বেরিয়ে আসে এবং এ ঘটনায় আরও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয় কি না, এখন সেটিই দেখার বিষয়

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ