আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়নের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি বলেন, দেশের একটি অংশের মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন এবং তারা বাংলাদেশের নাগরিক। তাদের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের উদ্যোগ নেওয়া নেতিবাচক কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমানের মতে, রিকনসিলিয়নের উদ্যোগ নেওয়ার আগে এর মৌলিক ভিত্তি ও শর্তগুলো স্পষ্ট করা প্রয়োজন। কেউ যদি মধ্যস্থতার মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নিতে চান, তাহলে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে প্রথমে সেই ভিত্তি নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, শুধু আলোচনা শুরু করলেই পুনর্মিলন সম্ভব হবে না। এ ক্ষেত্রে প্রয়োজনীয় মৌলিক শর্ত, পারস্পরিক অবস্থান এবং রাজনৈতিক দায়বদ্ধতার বিষয়গুলো পরিষ্কার হওয়া জরুরি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, পুনর্মিলনের আলোচনা এগিয়ে নিতে আওয়ামী লীগকেই প্রথমে উদ্যোগী হতে হবে। একই সঙ্গে দলটির নিজেদের দায় স্বীকার করে সেই প্রক্রিয়ায় এগিয়ে আসা প্রয়োজন। আওয়ামী লীগ এ বিষয়ে এগিয়ে এলে রাজনৈতিক পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব হতে পারে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ